1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

কক্সবাজারে ১৯৭ কিমি ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ১১:৫৪ পিএম

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল শনিবার কক্সবাজারে সফরে গিয়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি ড্রাইভ করেছেন। এই তথ্য জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

রুমন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শনিবার কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি ড্রাইভ করেছেন। ১৯৭ কিলোমিটার পথ ঘুরে রাতে আবার বিমানবন্দরে ফিরেন নিজেই ড্রাইভ করে। প্রধানমন্ত্রীর গাড়িতে সামনের আসনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পেছনের আসনে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী হাসিনা আহমদ বসেন।’

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রতিটি ভেন্যুতে প্রধানমন্ত্রী গিয়ে কর্মসূচির উদ্বোধন করেছেন। স্থানীয় জনগণের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিজের হাতে কোদাল দিয়ে পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন। জনসভা, সুধী সমাবেশে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীকে দেখতে রাস্তার দুই ধারে যেভাবে মানুষের ঢল নেমেছিল, আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী কক্সবাজার পৌঁছান শনিবার সকালে বিমানের ফ্লাইটে। কক্সবাজারে পাতলীখাল পুনঃখনন, ডুলাহাজারা, মালুমঘাট, পেকুয়া, মাতামুহুরী, চকরিয়া, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক প্রভৃতি স্পট ঘুরে রাত সোয়া ১২টায় প্রধানমন্ত্রী বিমানবন্দরে আসেন।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে গাড়ি ড্রাইভ করেছেন তিনি। তবে এত দীর্ঘ পথে তারেক রহমানের ড্রাইভ এই প্রথম

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com