1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী: অতিরিক্ত প্রেস সচিব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ৬:০৫ পিএম

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশ ও জনগণের জন্য জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো বিশ্রাম নিচ্ছেন না। উনি যৎসামান্য রেস্ট করেই রাতের বেলা অফিস থেকে গিয়ে আবার ভোরবেলা উঠে সকাল ৭টা-সাড়ে ৭টায় উঠে আবার ৯টার মধ্যে অফিসে আসছেন। তাই আমি বলব যে, আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন।

আজ (সোমবার) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রেস উইং আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, সরকারি ছুটিগুলো গেল, আমরা সবাই কমবেশি ছুটি কাটিয়েছি। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মুহূর্তও ঘরে বসে থাকেননি। প্রতিটি মুহূর্তেই কাজ করেছেন। আমরা যারা তার খুব কাছে আছি এবং তার সঙ্গে কাজ করছি, তারা প্রতিনিয়তই দেখছি কখন, কোথায় কী করতে হবে— এই বিষয় নিয়ে তিনি চিন্তা করছেন এবং সেটার প্রতিফলন ঘটাচ্ছেন। সেই হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা আপনারা দেখেছেন। ঈদের পরে এটি পরিষ্কার-পরিচ্ছন্ন হলো কি না, সে বিষয়ে তিনি নিজেই তদারকি করেছেন।

তিনি বলেন, আমাদের সিটি প্রশাসক আব্দুস সালামকে নিয়ে নিজে গাড়ি চালিয়ে ঢাকার রাজপথের অলিগলিতে ঘুরে সব দেখেছেন কোথাও কোনো সমস্যা আছে কি না, কোথায় পরিষ্কার-পরিচ্ছন্ন হয়নি, কোথায় কার গাফিলতি আছে… এগুলো তিনি নিজে গাড়িতে বসে বসে ফোন করে জেনেছেন। কোন এলাকার দায়িত্ব কার, এই কাজটা কার, এটি পরিচ্ছন্ন কেন হলো না, এটি কার দায়িত্ব ছিল— এগুলো তিনি তদারকি করেছেন। নিজে ঘুরে এসে বাসায় বসেও তিনি ক্ষান্ত হননি…কারা গাফিলতি করেছে, তাদের ফোন করেছেন। বুঝিয়েছেন যে, দেশটিকে সবাইকে মিলে পরিচ্ছন্ন করতে হবে, পরিষ্কার করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, স্পিচ রাইটার এসএম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের সদস্যরা।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com