1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু আ.লীগ নেতাদের সিগারেট কোম্পানি এনসিপি নেতাদের মালিকানায়, কারখানা সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদি আরবের নবীজির নাম খোদাই করা ১৩০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, শ্রীলঙ্কান যুবকের মৃত্যুদণ্ড সৌদির ভালো মানুষ রাজনীতি করতে পারবে না’নিজের ফেসবুকে লিখে এনসিপির পৌর আহ্বায়কের পদত্যাগ এক টাকার শিক্ষক’ গাইবান্ধার লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ছিনতাইয়ের পর গার্মেন্টসকর্মীকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ২:৩৬ পিএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি সংকট সমাধানে গৃহীত পদক্ষেপ দ্রুত কার্যকর করার পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক তেল সংকটের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের সংকট থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

বৈঠকে এলপিজি আমদানি ও দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা কমানো, নতুন গ্যাসকূপ খনন এবং অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের মাধ্যমে বিদ্যুৎ সংকট পর্যায়ক্রমে সমাধানের বিষয়ে আলোচনা হয়। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পদক্ষেপগুলোর অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সৌরবিদ্যুতের মাধ্যমে আরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সর্বস্তরে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ, সরকারি অফিসে এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখা এবং অপ্রয়োজনীয় বাতি বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়েছে কি না, তাও পর্যালোচনা করা হয়।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে আমদানিতে সরকারকে বেগ পেতে হচ্ছে।

দেশে প্রাকৃতিক গ্যাসের মজুতও দ্রুত কমছে। এ অবস্থায় নিজস্ব খনি থেকে কয়লা উৎপাদনের ওপর জোর দিচ্ছে সরকার।
পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, ফুলবাড়ীতে স্থানীয়রা সম্মতি দিলেই কয়লা উত্তোলন শুরু হবে। বড়পুকুরিয়ায় নতুন করে ৩০০ একর জায়গায় উত্তোলনের কাজ শুরু হয়েছে। জয়পুরহাটের জামালগঞ্জেও কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী সম্প্রতি সংসদে বলেছেন, স্থানীয়দের আয়-রোজগার, বসতি ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়েই ফুলবাড়ী থেকে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের ডাকা আন্তর্জাতিক দরপত্রে এ পর্যন্ত ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ সময়। পেট্রোবাংলার প্রত্যাশা, আগামী দুই মাসে আরও আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে। একই সঙ্গে জ্বালানি সংকট মোকাবিলা ও নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে ২০৩০ সালের মধ্যে স্থলভাগে ১৫০টি গ্যাসকূপ খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার শেষ হয়েছে। এসব কূপ থেকে ২৮৫ দশমিক ৮ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেছে।

বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এ মুহূর্তে রুফটপ সোলার স্থাপন দ্রুত সমাধানের অন্যতম উপায়। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবন, জাতীয় সংসদ ভবন, সরকারি স্থানীয় প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের কাজ শুরু হয়েছে। বড় শিল্পকারখানাতেও সৌর প্যানেল বসানো হচ্ছে। গ্রাহকের বাড়ির সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির সুযোগও দেওয়া হয়েছে। এদিকে চারটি দেশের সঙ্গে বাংলাদেশের আটটি এলএনজি আমদানি চুক্তি রয়েছে। এ বছর ১০৩টি কার্গো আসার কথা থাকলেও প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অধিকাংশ কার্গো না আসায় স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কিনতে হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com