1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
হাসিনা কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে এপিবিএনের ৩৯৮ সদস্যকে একযোগে বদলি উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় পুরাতন পিস্তল উদ্ধার কুতুপালংয়ে মেয়ের বিয়েতে লাখ টাকার ‘রাজকীয়’ তোরণ বানালেন বাবা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস ওআইসির বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ৯:৫২ পিএম

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতা রক্ষা করে এবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ শুধু দেশের জন্য নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটেও একটি গুরুত্বপূর্ণ বিষয়।প্রেস সচিব বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে গণমাধ্যমের স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয়।

তিনি আরও বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু হবে, তা নির্ধারণের দায়িত্ব সরকার কিংবা জনগণের নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।’

তথ্যপ্রযুক্তির যুগে সংবাদমাধ্যমে অসত্য তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, গুজব, গুঞ্জন ও অপপ্রচার রুখতে প্রতিটি গণমাধ্যমকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ বা তথ্য যাচাইয়ের ব্যবস্থা গ্রহণ করতে হবে। দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এর কোনো বিকল্প নেই।

দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিগত দিনের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে বর্তমান সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com