1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সাবেক সেনাপ্রধান আজিজকে ধরতে ইন্টারপোলের ‘রেড নোটিস’ চেয়ে চিঠি টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা মিয়ানমারের স্বীকৃতি পেল ৩ লাখ ৮ হাজার রোহিঙ্গা, তবে এখনই ফিরছে না প্রাডো জিপে কক্সবাজার থেকে নিয়ে যাচ্ছিলো ৩ লাখ ইয়াবা : কুমিল্লায় আটক ২ আমরা টহল দেওয়া শুরু করলে অনেক এলাকা থেকে জামায়াত-শিবির নাই হয়ে যাবে: নুরুল হক দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত, ২০২৮-২৯ এপ্রিল-মার্চে ৫ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৬ ৭:৩০ পিএম
তারেক রহমানকে সৌদি আরব সফরের  আমন্ত্রণ যুবরাজের

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে রাষ্ট্রদূত এ আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। সফরের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিকতা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি যুবরাজ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ সংক্রান্ত একটি আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে দেশটির রাষ্ট্রদূত পৌঁছে দিয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com