1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

জনপ্রশাসন সচিব মোখলেসকে বদলি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ১:৩৭ পিএম

জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, বদলির এই আদেশ ‘অবিলম্বে; কার্যকর হবে।

অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর প্রশাসনে বদলের হাওয়ার মধ্যে মোখলেস উর রহমানকে অবসর থেকে ফিরিয়ে এনে ২০২৪ সালের অগাস্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব করা হয়।

অতিরিক্ত সচিব থাকা অবস্থায় ২০১৫ সালে মোখলেস উর রহমানকে অবসরে পাঠিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার তাকে ফিরিয়ে এনে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

এদিকে রোববার আরেক প্রজ্ঞাপনে পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমীনকে (সচিব) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com