1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল

কক্সবাজারে রাজনৈতিক মামলা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি: আবেদনের সময়সীমা ১৫ এপ্রিল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৮/০৪/২০২৬ ১০:২৫ পিএম

কক্সবাজার জেলায় রাজনৈতিক প্রতিহিংসামূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে জেলা প্রশাসন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে দায়েরকৃত রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য ইতোমধ্যে একটি জেলা কমিটি গঠন করেছে। কক্সবাজার জেলায় যারা এ ধরনের মামলার শিকার হয়েছেন, তাদের আগামী ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে বলা হয়েছে। আবেদনপত্রের সাথে সংশ্লিষ্ট মামলার এজাহার (FIR) এবং চার্জশিটের সার্টিফাইড কপি যুক্ত করে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দাখিল করতে হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com