1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ৮:৫৭ পিএম

উখিয়ায় মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

৩০ জুন রাতে উখিয়া থানার পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার আইয়াবুল ইসলামের ছেলে।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি দল পালংখালী বাজারে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

​র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com