1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

র‌্যাবের অভিযান: টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন ও ঈদগাঁওয়ে অস্ত্রসহ ২ জন গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ৫:৫৮ পিএম

কক্সবাজারে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টেকনাফ ও ঈদগাঁও এলাকায় এসব অভিযান চালানো হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সোয়া ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। অভিযানে একটি লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর এমরানুল ইসলাম এবং টেকনাফের সাবরাংয়ের নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। অভিযানে ইয়াবা ছাড়াও ১০০ মণ লবণসহ পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

​অন্যদিকে, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অপর একটি অভিযান চালায় র‍্যাবের সিপিসি দল। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঈদগাঁও কালীরছড়া এলাকার এনামুল হক এনাম ও নুরুল আফসার রিপন।

​র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com