1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা!

রামুতে র‌্যাবের অভিযানে ১ দেশীয় একনলা ও ৬ ডামি বন্দুক উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/১০/২০২৫ ১০:৩৮ এএম

বৃহস্পতিবার (১৬ অক্টোবর)   দুপুরে সিপিএসসি-এর আভিযানিক দল মাজিরকাটা বেলতলী এলাকায় অভিযান পরিচালনা করার সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার সময় তারা বাঁশ দিয়ে নির্মিত একচালা ঘরের ভিতরে ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ০৬টি দেশীয় তৈরি একনলা ডামি বন্দুক ফেলে যায়।

পরবর্তীতে র‍্যাব উক্ত দেশীয় তৈরি বন্দুকগুলো উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। পলাতক সন্ত্রাসীদের সনাক্তকরণ এবং গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

গোয়েন্দা সূত্রে ধারণা করা হচ্ছে, এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে অজ্ঞাত সন্ত্রাসীরা এই বন্দুকগুলো তাদের হেফাজতে রেখেছিল।

উদ্ধারকৃত বন্দুকসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com