1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তি: রামু থানার এসআই কামাল হোসেন প্রত্যাহার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/১১/২০২৫ ১:০৯ পিএম

জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে রামু থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নাজমুস সাকিব।

সম্প্রতি এসআই কামাল হোসেনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকার সম্পর্কে তির্যক মন্তব্য করেন বলে অভিযোগ পাওয়া যায়। অডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে টিটিএনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

ঘটনার পর জেলা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। তদন্ত শেষে এসআই কামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে রামু থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে—এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য আইনশৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত আচরণের পরিপন্থী; ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com