1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার কলাতলীতে অজ্ঞাত মরদেহ, পরিচয় শনাক্তের চেষ্টায় পুলিশ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব লাইভ করিয়ে দেয়ার কথা বলে জামায়াত এমপির ফোন নিয়ে উধাও এনসিপির জেলা আহ্বায়কের পর এবার যুগ্ম আহ্বায়কেরও পদত্যাগ ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে ইউএনও পান্না আক্তার মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান তারেক রহমান নাটক কম করেন প্রিয়, গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল

শাহজালাল বিমানবন্দরে আগুনে ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১১:০৫ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে অন্তত ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ওষুধশিল্প সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।

সোমবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে ৩০৭টি ওষুধ কোম্পানির মধ্যে ২৫০টি সচল। শীর্ষ ৩২ কোম্পানি ইতোমধ্যেই জানিয়েছে, তাদের ২০০ কোটি টাকার বেশি কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি কোম্পানিগুলোর হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে।

মহাসচিব জানান, প্রতিটি ওষুধ উৎপাদনে প্রায় ৫৩টি উপকরণ লাগে। তাই এই আগুনের কারণে ৩ হাজার থেকে ৫ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদনে ব্যাঘাত ঘটতে পারে। তবে সরবরাহ ব্যবস্থায় এখনই সমস্যা হবে না।

তিনি আরও জানান, আগুনের সময় অনেক বিমান চট্টগ্রামে পাঠানো হয়েছিল। সেসব বিমানে থাকা কাঁচামালের তাপমাত্রা নিয়ন্ত্রণ অপর্যাপ্ত থাকায় সম্ভাব্য ক্ষতির আশঙ্কা রয়েছে।

জাকির হোসেন দাবি করেন, বিমানবন্দরগুলোতে পণ্য খালাস কার্যক্রম ৩৬৫ দিন চালু রাখার ব্যবস্থা করা হোক।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com