1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

নভেম্বরের মধ্যেই গণভোট হওয়া উচিত: ডা. তাহের

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৯/১০/২০২৫ ১০:০০ এএম

ঐকমত্য নিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘কয়েকটি বিষয়ে মতভিন্নতা রয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন ভিন্ন বিষয়। গণভোট আগে হওয়া দরকার। নির্বাচন তার ভিত্তিতে হতে হবে।’

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের বিরতিতে এসব কথা বলেন তিনি।

এসময় সংস্কার ইস্যুতে বিএনপিকে স্পষ্ট করার আহ্বানও জানিয়েছেন তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, একটা পার্টির ‘নোট অব ডিসেন্ট’ জাতির ভবিষ্যৎ তৈরিতে বাধা হতে পারে না।

‘বিএনপি মানুষকে বলছে, সংস্কার মানে। আবার নোট অব ডিসেন্ট দিচ্ছে। তার মানে সংস্কার মানছে না। তাদের এ বিষয়ে স্পষ্ট করতে হবে,’ যোগ করেন তাহের।

তিনি বলেন, ‘জুলাই সনদে উচ্চকক্ষ রয়েছে, তাই একইদিন গণভোট ও জাতীয় নির্বাচনের ভোট হলে জনগণ উচ্চকক্ষ চায় কি না বোঝার উপায় থাকবে না। কোথাও নির্বাচন স্থগিত হলে গণভোটেও তা হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো কারণে জাতীয় নির্বাচন সুষ্ঠু না হলে গণভোটও সুষ্ঠু হবে না। যার ফলে নভেম্বরের মধ্যেই গণভোট হয়ে যাওয়া উচিত। এটি সহজ নির্বাচন।’

নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে তফসিল হলে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে বাধা থাকবে না বলেও জানান আব্দুল্লাহ মো. তাহের।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com