কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উখিয়া উপজেলা বিএনপি উত্তর শাখার আহ্বায়ক সাদমান জামী চৌধুরীর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় সাদমান জামী চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণে রাজাপালং ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড়ধসে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ক্ষতিগ্রস্তদের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে।