1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে ৫৪ টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬ হাজার ৭৪৭জন : মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে সৌদির তাগিদ শেষ পর্যন্ত মনোনয়ন পাননি মির্জা আব্বাসের স্ত্রী মাতামুহুরী থেকে বালু উত্তোলন, গ্রেপ্তার ২ ভোলায় ছাত্রদল সভাপতি হত্যা মামলার আসামী রামু থানার নতুন ওসি!! বালুখালীতে তুলকালাম : দেড় কোটি টাকার ইয়াবা নিয়ে লাপাত্তা তিন যুবক রামুতে যাত্রীবাহী বাসে তল্লাশি: ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার সীমান্তে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক ৩ উখিয়ায় ফের মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত নজিরবিহীন হামলার পরও ইরানের অস্ত্রভাণ্ডারের বেশিরভাগই এখনও অক্ষত

Robbery at Islami Bank’s agent banking branch by cutting the grill

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১১:৪৮ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভোল্ট ভেঙে ১লাখ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও সিসিটিভির হার্ডডিস্কগুলো নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার (২৮ ই আগষ্ট ) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাসস্টাণ্ড মসজিদের পাশের মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। গেল রাতে ভবনের পেছন পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভোল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭’শ ৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ইসলামি ব্যাংক লিমিটেড গাড়াগঞ্জ এর ইনচার্জ, আল ইমরান বলেন, সকালে অফিস সহকারী ফোন দিয়ে জানান, পিছনের জানালার গ্রিল কেটে ব্যাংকে প্রবেশ করে চোর চক্র। ভোল্ট ভেঙে নগদ ১ লক্ষ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায়। পুলিশ এসে তদন্ত করে দেখছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন বলেন, আমরা একটা চুরির খবর পেয়েছি। ভোল্ট থেকে টাকা নিয়ে গেছে। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। ভোল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com