1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পটিয়ায় ২৭০০ ইয়াবাসহ টেকনাফের রোহিঙ্গা দম্পতি আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ৫:২৯ পিএম

চট্টগ্রামের পটিয়ায় মাদক পাচারের সময় ২ হাজার ৭০০ ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৯ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পাশে মুজাফফরাবাদ কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জানে আলম (২৬) ও তার স্ত্রী সুফাইরা বেগম (২৪)। তারা টেকনাফের লেদা পুরাতন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, চট্টগ্রামমুখী ‘ঈগল ওয়ান’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী আসনে বসা ওই দম্পতির দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ২ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com