1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারী ও তার সহযোগী আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৪:৪৩ পিএম

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে হাসিনা (২৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। এ সময় তার স্বামী পরিচয় দেওয়া মেজবাহ (৩৩) নামের এক বাংলাদেশি যুবককেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয়। তারা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যান্য কাগজপত্র জমা দিলেও বায়োমেট্রিক যাচাইয়ের সময় বিষয়টি ধরা পড়ে।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন জানান, গত তিন মাসে আরও তিনজনকে একইভাবে আটক করা হয়েছে।

উপপরিচালক শামীম আহমদ বলেন, ঘটনার পরপরই হাসিনা ও মেজবাহকে পুলিশে হস্তান্তর করা হয় এবং দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের আটকের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। বিষয়টি কঠোর নজরদারিতে রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com