1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার হাসনাত দুঃখপ্রকাশ না করলে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রোগ্রাম নিষিদ্ধ: রফিকুল মাদানী

রামুর রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী ফাতেমা আটক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ৮:০৭ পিএম

কক্সবাজারের রামু উপজেলার রেজুখাল বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা (২৭) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে।

আটক ফাতেমা টেকনাফ উপজেলার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের চালবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল এবং মাতার নাম লতিবা বলে জানা গেছে।

জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় করে ইয়াবার চালানটি বহন করা হচ্ছিল। রেজুখাল বিজিবি চেকপোস্টে সন্দেহজনক গতিবিধির কারণে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ফাতেমার শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, আটক নারী ও উদ্ধারকৃত আলামতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com