1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি সংসদে কি বলেছি, তা বুঝতে পারছি না: জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার শিশু ওয়াহিদ হ-ত্যা: বিক্ষোভে ফুঁসছে চকরিয়া, আসামিদের পক্ষে দাঁড়াবে না আইনজীবীরা গত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ার ইউএনও’র দায়িত্বে পান্না আক্তার জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

মিয়ানমারে থেমে থেমে গোলাগুলি, রোহিঙ্গা যুবক আহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১০/১০/২০২৫ ১০:৩২ এএম

সীমান্তের ওপারে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে আবার প্রচণ্ড গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। টানা গুলিবর্ষণের কারণে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক মো. ইয়াসের (১৮) উখিয়া থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের জি-৫ ব্লকের মো. হাসুর ছেলে।

থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন জানান, রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের থাইংখালী এলাকায় গোলাগুলির ঘটনা শুনতে পেয়েছি। কিন্তু সেখান থেকে হঠাৎ রাতে একটি গুলি ছুড়ে এসে ১২ নম্বর জি-৫ ব্লকের বাসিন্দা মো. ইয়াসেরের পেটের নিচে লাগলে তিনি আহত হন।

উপজেলার পালংখালি ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, উখিয়ার পালংখালী, থাইংখালী রহমতের বিল, বালুখালী ওপারের মিয়ানমার সীমান্তের বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে না ঘুমিয়ে রাত জেগে বসে ছিলেন।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বালুখালী বিওপির কাছে সীমান্তের ওপারে গুলির শব্দ পাওয়া গেছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com