1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: স্বরাষ্ট্রমন্ত্রী এবার কৌশল পাল্টিয়ে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, ২ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ৩ টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের সাজা টেকনাফে লাইসেন্সবিহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে তদন্ত শুরু কক্সবাজারে গ্যারেজে মিলল একজনের ঝুলন্ত লাশ, পরিবারের দাবি হত্যা ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি, বললেন ‘প্রচণ্ড মাথাব্যথা, একটু বিশ্রাম চাই’ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি উখিয়ার সন্তান প্রফেসর ড. মোকতার আহমেদ প্রবাসীদের অর্থ-সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা সরকারের: প্রতিমন্ত্রী সাকি

টেকনাফে ইভটিজিংয়ের দায়ে রোহিঙ্গা যুবকের সাজা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ৪:০০ পিএম

টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের ঘটনায় মোহাম্মদ আরকান (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে চাকমারকুল ক্যাম্প-২১-এর সিআইসি কার্যালয়ে পরিচালিত মোবাইল কোর্টে এই দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্যাম্পের সিআইসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রনি আলম নূর।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মো. কাউছার সিকদার জানান, গত ৫ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে ক্যাম্পের একটি বসতঘরের সামনে জান্নাত আরা (২৭) নামে এক নারীকে উদ্দেশ্য করে ইভটিজিং ও অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শনের অভিযোগ ওঠে মোহাম্মদ আরকানের বিরুদ্ধে।

ঘটনার পর স্থানীয় রোহিঙ্গারা আরকানকে আটক করে এপিবিএন পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে সংশ্লিষ্ট ব্লকের মাঝির জিম্মায় দেওয়া হয়। পরবর্তীতে সোমবার মোবাইল কোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় মোহাম্মদ আরকানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com