1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টে ছিল না অগ্নিনিরাপত্তার লাইসেন্স, জুনে সতর্ক করা হয়েছিল বান্দরবানে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজের লাইব্রেরিতে জিয়া-খালেদা জিয়ার বই রাখার নির্দেশ উখিয়ার চাঞ্চল্যকর হুমায়ুন হত্যা মামলার আসামি আলী আহমদ গ্রেফতার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মালিক নিয়াজ মোর্শেদ ও অন্যতম মালিক তানভীর লাপাত্তা টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মানবিক কারণে রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে: বিজিবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৮/০৮/২০২৫ ১১:০২ এএম

মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে আহত ও অসহায়দের মানবিক বিবেচনায় বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের রামু সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

কর্নেল মহিউদ্দিন বলেন, ‘সীমান্তে আহত ও অসহায় কিছু রোহিঙ্গার করুণ অবস্থা বিবেচনায় মানবিক কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদক চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে আমরা কঠোর নজরদারি বজায় রেখেছি।’

মতবিনিময় সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, আমার দেশ-এর জেলা ব্যুরো প্রধান আনছার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদসহ অন্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com