1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ

উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৯/০৯/২০২৬ ১১:৩৫ পিএম

উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কক্সবাজার জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে।

মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ নাজমুল হাসান নাঈমের নেতৃত্বে এবং কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্যের সার্বিক সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

​অভিযানে ইনানীর ফাইন ডাইনিং রেস্তোরাঁকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ও পচা-বাসী পণ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

​এছাড়া কোর্টবাজার এলাকার আল মদিনা সুইটসকে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজের ব্যবহার ও নোংরা পরিবেশের জন্য ৫০ হাজার টাকা, ইনসাফ রেস্তোরাঁকে রান্নাঘরের সাথে শৌচাগার রাখা ও স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা, শাহ জবারিয়া রেস্টুরেন্টকে নিষিদ্ধ রাসায়নিকের উপস্থিতি ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ব্যবহার না করায় ৪০ হাজার টাকা এবং শাহ মজিদিয়া হোটেলকে লেবেলবিহীন দই বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ

এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারি আইন ও বিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য্য জানান, সর্বসাধারণের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে এবং জেলার প্রতিটি খাদ্যস্থাপনায় এ ধরনের মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com