1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’ বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২০২৭ শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা এলজিপির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানি হেফাজতের নায়েবে আমির মাওলানা নুরুল হক আর নেই আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ৫:০৭ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা এই মনোনয়নপত্র ক্রয় করেন।

এ সময় তার পক্ষে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন ও তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।

মনোনয়ন পত্র ক্রয়ের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন প্রার্থী সারজিস আলম। তিনি বলেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে জড়িত তাদের সজাগ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অন্তবর্তী সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ সবাইকে তাদের সর্বোচ্চ কার্যক্রমগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com