1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিল সৌদি আরব

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২১/০৯/২০২৫ ৯:৫১ এএম

সৌদি আরবে বাংলাদেশিসহ সব দেশের প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, ইচ্ছা করলে প্রবাসীরা নতুন প্রতিষ্ঠান ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে ট্রান্সফারের মাধ্যমে বৈধ হওয়ার সুযোগ পাবেন তারা।

সৌদি আরবে বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এর মধ্যে অনেকেই নানা কারণে কর্মক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার পর দেশটির প্রশাসনের কাছে অবৈধ ঘোষিত হয়েছিলেন। তবে এবার তাদের জন্য এলো সুখবর। সৌদি সরকার হুরুবপ্রাপ্ত বা কর্মক্ষেত্র থেকে পলাতক হয়ে অবৈধ অবস্থায় থাকা প্রবাসীদের বৈধ হওয়ার নতুন সুযোগ দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীরা চাইলে নতুন কফিল বা কোম্পানি ঠিক করে কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রক্রিয়া সম্পন্ন হলে কাফালা বা ট্রান্সফারের মাধ্যমে তারা বৈধ হবেন।

প্রবাসীরা বলছেন, সরকার খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। যারা এতদিন অবৈধভাবে ছিলেন, তাদের জন্য বৈধ হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। নানা সমস্যা সমাধানের পথও খুলে দেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে।

সৌদি প্রবাসী বাংলাদেশিরা মনে করছেন, এ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সবাইকে বৈধ পথে আসতে হবে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে। এতে প্রবাসীদের জীবন যেমন স্বাভাবিক হবে, তেমনি দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

তবে ট্রান্সফারের ফি সম্পর্কে আবেদনকারীরা অগ্রিম কিছু জানতে পারবেন না। কেবল কুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়া শুরু করার পরই সিস্টেম থেকে সেই তথ্য পাওয়া যাবে। একইসঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, যারা সৌদিতে আসার এক বছরের মধ্যেই কফিল কর্তৃক হুরুবপ্রাপ্ত হয়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন না।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com