1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

৩ উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১২:১৭ পিএম

অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তারা তিন উপদেষ্টার অপসারণ দাবি করেন। তবে কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেনি দলগুলো। এসব উপদেষ্টার নাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শুক্রবার সকালে মগবাজার আলফালাহ মিলনায়তনে আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি। তাদের নাম আমরা প্রধান উপদেষ্টার কাছে পাঠাব।’

এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে গণভোটের জন্য আলাদা তারিখ আশা করেন।

মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনূসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব উনি কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে দেশ ও জনগণের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল উনার ভাষণে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি—সরকার তাদের নিয়োজিত কমিশনের সুপারিশ গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সঙ্গে ব্যাপক কম্প্রোমাইজ করে, জনগণের স্বার্থে নয়। একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। যার ফলে জনগণ অত্যন্ত হতাশ হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আট দল এবং আরো কিছু দল আছে আমরা সবাই আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন হোক, এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। সে জন্য আমরা আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে মাঠে কাজ করছি। কিন্তু সরকারের আচরণ আমাদেরকে এ কথা বিশ্বাস করতে বাধ্য করছে যে, এ সরকারের পক্ষে কোনো সুষ্ঠু, অবাধ নির্বাচন করা সম্ভব নয়।

নির্বাচন অবাধ হওয়ার বিষয়ে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা এবং আস্থাহীনতা তৈরি হয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com