1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা আত্মগোপনে গিয়ে সাজালেন অপহরণের নাটক কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে ১১ পুলিশ সদস্য বরখাস্ত টেকনাফ দোয়েলকার মালিক সমিতির সেক্রেটারী শহিদ ৮ হাজার ইয়াবাসহ আটক জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি চট্রগ্রামে ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আটক: উখিয়ার বক্তার মেম্বারের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ জামায়াত ও আ.লীগ নেতার বিরুদ্ধে অর্ধশত গাছ কাটার অভিযোগ ৪১০ লিটার মদ তৈরির উপকরণসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার কক্সবাজারে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

কক্সবাজারে আমেরিকান নাগরিককে যৌন নিপীড়ন: তরুণের ৭ বছরের কারাদণ্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৫ ২:২৫ পিএম

কক্সবাজারে আমেরিকান নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেলকে (৫৪) যৌন নিপীড়নের ঘটনায় আসামি তারিকুল ইসলামকে (২২) সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক জেলা ও দায়রা জজ এস. এম. জিললুর রহমান এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, গত ১০ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের হিলটপ সার্কিট হাউস ঊর্ধ্বমুখী ঢালু পাকা রাস্তায় যৌন হেনস্তার শিকার হন মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও ক্লিনটন কিম্মেলের স্ত্রী। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার শাহিন টাওয়ার এলাকায় বসবাস করছিলেন।
ঘটনার পরপরই কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র ৬ ঘণ্টার মধ্যে আসামি তারিকুল ইসলামকে (২২), পিতা ফরিদুল আলম ও মাতা হাসিনা, সাং-মোহাজেরপাড়া, কক্সবাজার পৌরসভা থেকে সনাক্তপূর্বক গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। কক্সবাজার সৈকত দর্শন
পরবর্তীতে ১২ মার্চ ২০২৫ তারিখে কক্সবাজার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১০ ধারায় অভিযোগপত্র (নং-১২৯) দাখিল করা হয়।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের পর আজ (১৯ আগস্ট ২০২৫) আদালত অভিযুক্ত তারিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় দেন। জরিমানা অনাদায়ে আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গ্রেপ্তারের তারিখ থেকেই এ রায় কার্যকর হবে বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে। বর্তমানে আসামি কারাগারে রয়েছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com