1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৯/২০২৫ ১:৩৯ পিএম

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানা এলাকায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (১৭ সেপ্টেম্বর) আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক জাকির হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। পরে ২ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সেটি মঞ্জুর করেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ পাওয়া উল্লেখযোগ্য আসামি হলেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদ প্রমুখ।

মামলার অভিযোগে সূত্রে জানা গেছে, গত বছরের ২১ জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানা এলাকায় আন্দোলনে অংশ নেন জাহাঙ্গীর। এই আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিরা দাঙ্গা তৈরি করে। আওয়ামী লীগের অর্থের জোগানদাতাদের মদতে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন ছত্রভঙ্গ করতে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় জাহাঙ্গীর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় এ বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com