1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি শেখ হাসিনা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ১:৪৭ পিএম

২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেখ হাসিনা নিজেই চাননি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার সকালে বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ের পর তিনি একথা বলেন।

কায়সার কামাল বলেন, শেখ হাসিনা প্রকৃত অর্থে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চাননি। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভী রহমান হত্যার বিচার চাইতেন তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে তারেক রহমানকে এই মামলায় অর্ন্তভুক্ত করতেন না।

তিনি বলেন, সর্বোচ্চ আদালতের রায়ে প্রামণিত হয়েছে তারেক রহমান নির্দোষ। শেখ হাসিনা তার ব্যক্তিগত ক্ষোভের কারণেই এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসামি করেছিলেন বলেও মন্তব্য করেন তিনি। গত বৃহস্পতিবার ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেয়া হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

একইসঙ্গে এই মামলা নতুন করে তদন্তে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তা বাদ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com