1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৬ ১:১৪ এএম

কুমিল্লার তাজমিনের মৃত্যুর পর কক্সবাজারের আদালতে দায়ের করা ধর্ষণ মামলায় কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।

সোমবার কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আইনজীবীর মোহাম্মদ রাশেদের আবেদনের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহন করে এবং আসামী রাজুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

মানলার তদন্তকারি কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আইনজীবী মো: রাশেদ এই মামলার বাদী।

তাজমিনে মৃত্যুর পর ১১ অক্টোবর কথিত প্রেমিক রাজু কে আটক করে সদর থানা পুলিশ। পরে কুমিল্লা থেকে সেখানকার জেলা পুলিশ ও লালমাই থানার একটি টিম কক্সবাজার আসলেও রাজুকে তারা গ্রহন করে নি তথা রাজুকে কুমিল্লায় নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। ফলে সদর থানা থেকে ১২ অক্টোবর রাজুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

এরপর ১৬ অক্টোবর এ ঘটনায় স্বপ্রণোদিতভাবে আইনি পদক্ষেপ নেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেয় আদালত। আইনজীবী রাশেদ বলেন, তাজমিন কে যদি রাজু কক্সবাজার না আনতো তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটতো না এবং সে কিশোরী তাঁকে মিথ্যে তথ্য দিয়ে ভালেবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেছে। সূত্র: টিটিএন

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com