1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক

✍️ মুসলিম উদ্দিন

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ১০:১৩ পিএম

কক্সবাজারের উখিয়ায় অপহরণের শিকার সাবেক রুমখাঁ আদর্শ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী ১২ বছরের শিশু সায়মুন ইসলাম সিফাতকে সফলভাবে ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। টেকনাফের গহীন জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সাথে জড়িত চক্রটিকেও গ্রেপ্তার করা হয়েছে।

​স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর কঠোর নির্দেশ ও বিশেষ নজরদারি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)’র দ্রুত ও সাহসী অভিযানের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়।

​তথ্য সূত্রে জানা যায়, শিশু অপহরণের ঘটনাটি উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নজরে আসামাত্রই তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করেন। তিনি তাৎক্ষণিকভাবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)’র অধিনায়ক (সিও)-কে ফোন করে শিশুটিকে দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য কড়া বার্তা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

​উল্লেখ্য, অপহৃত শিশু সিফাত দীর্ঘদিন ধরে তার নানার বাসায় থেকে মাদ্রাসায় পড়াশোনা করে আসছিল। গত ১৪ অক্টোবর ২০২৬ (বুধবার) সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিদিনের মতো নানার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার পথে উখিয়া থানাধীন হলদিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুমখা মৌলভীপাড়া এলাকা থেকে সে অপহরণের শিকার হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৭৪৫) দায়ের করা হয়েছিল।

​স্থানীয় সংসদ সদস্যের নির্দেশ ও সার্বিক তত্ত্বাবধানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)’র কমান্ডিং অফিসারের আভিযানিক দল দ্রুত মাঠে নামে। আধুনিক প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের সহায়তায় এসআরবি-১৫ টিম টেকনাফের গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহৃত শিশু সিফাতকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত অপহরণকারীদের গ্রেপ্তার করে।

​শিশু সিফাত নিরাপদে ফিরে আসায় তার পরিবার ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত ও সফল পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং এসআরবি-১৫ টিমের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন অপহৃতের স্বজন ও এলাকাবাসী।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com