1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এমপি শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচার: ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৯/০৮/২০২৬ ১:২৮ পিএম

সংবাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নিয়ে অপপ্রচার ও মানহানির অভিযোগে তিন জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে মামলার তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল এর বিচারক এই আদেশ দেন।

পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন- কথিত সংবাদ মাধ্যম অগ্রযাত্রা ডিজিটালের সম্পাদক মেহেদী হাসান পলাশ, টেকনাফ বিএনপি নেতা সুলতান আহামদ এবং ইমান হোসাইন।

আদালত সূত্রে জানা যায়, গেলো বছর ২ জুলাই বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআই কে তদন্তের নির্দেশ দেন। পিবিআই এর পুলিশ পরিদর্শক আমির হোসেন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে সরেজমিনে পাওয়া সাক্ষ্য ও বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে শাহজাহান চৌধুরীকে সামাজিকভাবে হেয় করা, অপমান ও অপদস্থ করার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও অপপ্রচারের ফলে বাদীর ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আদালত তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে, অভিযোগ প্রাথমিকভাবে সঠিক বলে প্রতীয়মান হওয়ায়, সাইবার সুরক্ষা আইন-২০২৬-এর ২৫(২) ধারার মামলাটি আমলে নিয়ে তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার আইনজীবী ছমি উদ্দিন জানান, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করে শাহজাহান চৌধুরী শতকোটি টাকা আয় করেছেন এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হয়। সংবাদ প্রকাশের আগে আসামিরা শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তদন্তে অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হয়ে আদালত তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com