1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’: প্রেস কর্মকর্তা প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, এলাকাবাসীর মানববন্ধন আমির হামজার মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে প্রশাসনকে ছাত্রদলের স্মারকলিপি ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে মরদেহগুলো : ডিএনএ টেস্টে সময় লাগবে ৪ সপ্তাহ টুপটুপ রিসোর্ট ট্র্যাজেডি : খোঁজ নেই নাহিদসহ পরিবারের ৪ জনের ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১ ২৮ কেজি গাঁজাসহ রামুতে ৩ রোহিঙ্গা গ্রেফতার অগ্নিকান্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি : ৫ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন

রামিসা হত্যা মামলা

আদালতে সোহেল রানার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা, স্ত্রীকে নির্দোষ দাবি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ২:০১ পিএম

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এসময় তার স্ত্রী স্বপ্না খাতুন নির্দোষ বলেও দাবি করেন তিনি।

বুধবার (৩ জুন) সকাল ১১টার পর ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানিতে তিনি এসব মন্তব্য করেন।

শুনানির শুরুতে আসামিদের অভিযোগ ও স্বাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান বিচারক। পরে আসামি সোহেল রানা ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করেন।

এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না খাতুন নির্দোষ বলেও দাবি করেন সোহেল রানা। এছাড়া রামিসা হত্যার ঘটনায় এবার আদালতে ডলার নামে এক ব্যক্তির শাস্তি দাবি করেন সোহেল রানা।

এর আগে, অভিযোগ গঠনের পর গতকাল ১ দিনেই শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ম্যাজিস্ট্রেটসহ ১৬ জন সাক্ষ্য দেন। সেখানে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য উঠে আসে। এদিকে, সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চান রামিসার পরিবার।

সূত্র: যমুনা টিভি

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com