1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

ত্যাগ ও রাজনৈতিক অভিজ্ঞতা বিবেচনায় এমপি শাহ জাহান চৌধুরীকে মন্ত্রী করার দাবি সোলতান মাহমুদ চৌধুরীর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৩/০৫/২০২৬ ৯:১৬ পিএম

উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্যকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের ২০২২ সালের ২৮ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উখিয়ার কোর্টবাজার স্টেশনে অনুষ্ঠিত এক বিশাল প্রতিবাদ মিছিলের ভিডিও শেয়ার করে তিনি এ দাবি জানান।

শেয়ার করা ওই পোস্টে সোলতান মাহমুদ চৌধুরী লিখেন, “কক্সবাজার জেলা বিএনপির সভাপতি জননেতা শাহ জাহান চৌধুরী (সাবেক হুইপ ও এমপি), বর্তমান পাঁচবারের নির্বাচিত এমপির নেতৃত্বে ২০২২ সালে তৎকালীন সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে কোর্টবাজার স্টেশনে বিএনপির যে প্রতিবাদ মিছিল হয়েছিল, তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ইনশাআল্লাহ।

এবং সেই মিছিলের প্রশংসা মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী বিভিন্ন জেলা বিএনপিকে সংগঠিত করার উদাহরণ হিসেবে উপস্থাপন করতেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের অন্যতম সংগঠক, তুখোড় পার্লামেন্টারিয়ান জননেতা শাহ জাহান চৌধুরীকে মন্ত্রিপরিষদে স্থান দিয়ে দেশ গঠনে অংশীদার হওয়ার সুযোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।”

পোস্টে তিনি শাহ জাহান চৌধুরীকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com