1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে মারা গেলো একই পরিবারের ৬জন নিহতদের মধ্যে একজন ছিলেন ছাত্রদল নেতা ফয়সালের স্ত্রী কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: ঢাবি শিক্ষার্থী নাফিজ তেহামীসহ ৬ জনই একই পরিবারের ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচেছি’ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী

অনুমতি ছাড়া কলাতলী বীচের দুটি রেস্টুরেন্ট গুঁড়িয়ে দিল কউক

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ১০:৩৯ এএম

২৩ অক্টোবর  সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড় হতে প্রায় ২০০ গজ পশ্চিমে কলাতলী বীচ এলাকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কর্তৃক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

কউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা খানম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কক্সবাজার জেলা প্রশাসন ও কউকের অনুমতি ব্যতীত নির্মিত “স্যান্ডি বীচ রেস্টুরেন্ট” এবং “সি ল্যাম্প রেস্টুরেন্ট” উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অভিযানের সময় সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক।

কউক কর্তৃপক্ষ জানায়, সরকারি অনুমতি ছাড়া সমুদ্র সৈকত সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com