1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৮/২০২৬ ১১:৫৭ পিএম

আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান চকরিয়ার এই দিনমজুর। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের জেল সুপার।

আসল অপরাধী রমজানের ইয়াবা মামলায় ভুল বা বদলি আসামি হিসেবে সাজা খাটছিলেন সোনা মিয়া। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

পরে পলাতক আসামি ভেবে গত জুনে গ্রেপ্তার করা হয় আসল সোনা মিয়াকে। কারাগারে গিয়ে নিজের নির্দোষ দাবি করলে আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে বেরিয়ে আসে, ২০২০ সালে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা নাগরিক রমজান নিজের পরিচয় গোপন করে ব্যবহার করেছিল সোনা মিয়ার জন্মনিবন্ধন। পরে আঙুলের ছাপ ও ছবির মিল না পাওয়ায় ভুল শনাক্তের বিষয়টি ধরা পড়ে।

এরপর আদালত ভুল সংশোধন করে সোনা মিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে শর্ত অনুযায়ী, এনআইডি আদালতে জমা রেখে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে তাকে

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com