1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

পেকুয়ায় বিয়ের প্রলোভনে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৭/০৮/২০২৫ ১১:০৩ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা এলাকায় বিয়ের প্রলোভনে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে ভুক্তভোগীর পিতা বাদশাহ মিয়া বাদী হয়ে দুজনকে আসামি করে মামলাটি দায়ের করেন।জেলা পর্যটন

আসামিরা হলেন স্থানীয় নুরুল হুদার ছেলে আরিফুল ইসলাম (২২) ও মৃত চাঁন মিয়ার ছেলে রফিক আলম (৫৫)।

মামলা সূত্রে জানা যায়, সোমবার (১১ আগস্ট) রাত ১১টার দিকে আরিফুল ইসলাম কৌশলে বাদীর বাড়িতে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন (১৩ আগস্ট) সকালে ভুক্তভোগীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পিতা বাদশাহ মিয়ার অভিযোগ, ধর্ষণের পর তাঁর পরিবারের চিৎকার শুনে তিনি ও তাঁর স্ত্রী ছুটে গিয়ে দরজা ভেঙে আরিফকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা জড়ো হলে সমাজ পরিচালনা কমিটির সর্দার রফিক আলম বিচারের আশ্বাস দিয়ে আরিফকে তাঁর জিম্মায় নেন। পরদিন সকালে বিচার করার কথা বলে একটি কাগজে স্বাক্ষর নেন এবং দাবি করেন, আসামি পালিয়ে গেছে। বাদশাহ মিয়ার অভিযোগ, রফিক ইচ্ছাকৃতভাবে আসামিকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা উগ্যজাই মারমা জানান, শুক্রবার রাতে ধর্ষণ মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।জেলা পর্যটন

অভিযুক্ত সর্দার রফিক আলম দাবি করেন, ঘটনাটি মীমাংসার জন্য বৈঠক হয়েছিল। তবে ভুক্তভোগীর পরিবার সরে আসায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com