1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার মুছে ফেলেছিলেন আসল পরিচয়, একটি ভুলই তার ছদ্মবেশের অবসান ঘটে জিয়ার খুনি মোজাফফরের রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা চকরিয়ার বন্যকবলিত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী/ সরকার সবসময় জনগণের পাশে থাকবে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

সেন্টমার্টিন খুলছে নভেম্বরে, শেষ দুই মাস রাতে অবস্থান করা যাবে

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ১১:৫১ এএম
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হবে। দ্বীপটি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ মাস পর্যটকদের জন্য খোলা থাকবে। প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। প্রথম দুই মাস দিনে ভ্রমণ করা গেলেও শেষ দুই মাস দ্বীপে অবস্থান করতে পারবেন পর্যটকরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান এসব কথা বলেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন উপস্থিত ছিলেন।

সেন্টমার্টিন কবে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে জানতে চাইলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বলেন, আমরা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করছি। পর্যটন খোলার আগে আমাদের বিভিন্ন বিষয় দেখতে হয়- একদিকে যেমন পর্যটকদের নিরাপত্তা দিতে হবে, যেহেতু এটা আমাদের ইউএন ট্যুরিজমের হেরিটেজ জায়গা প্রবাল সংরক্ষণ করতে হবে। আমরা আশা করছি পহেলা নভেম্বর থেকে আমরা খুলব। সীমিতভাবে প্রতিদিন ২ হাজার করে যাবে।

তিনি বলেন, এ বিষয়ে একটা সফটওয়্যার এরই মধ্যে আমরা তৈরি করেছি। এখন জাহাজ শিল্পের সঙ্গে সেটি ইন্টিগ্রেশনের কাজ চলছে। আমরা আশা করি এটি নির্ধারিত সময়ে চালু করতে পারব। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হবে।

‘আমরা মনে করছি প্রথমে দিনে ভ্রমণ শুরু হবে। শেষের দু-মাস রাতে (সেন্টমার্টিনে) থাকতে পারবে। তবে সংখ্যাটা ২ হাজারই থাকবে। এবার আমরা সম্ভবত ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করবো’ বলেন নাসরীন জাহান।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com