1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজারের বিশিষ্ট পীর ও আলেম শাহসূফি আলহাজ্ব আলিমুদ্দিন ফকির আর নেই ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ: নীতিমালা জারি খেলা দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় উখিয়ার যুবকের মৃত্যু মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, কক্সবাজার থেকে গ্রেফতার সেই অনিক স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১২:৪১ পিএম

ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। এটি দেশের ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে।

সোমবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে আঁখি।

সকালে এক ফেসবুক বার্তায় সংস্থাটি জানায়, ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সব এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত। সবাইকে সতর্ক থাকতে এ বার্তায় বলা হয়।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দুপুরের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়—বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com