জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা নির্বাচিত হয়েছে সুফিউর রহমান। উপদেষ্টা কমিটিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সদস্য ৬৩তম অধিবেশনে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সুফিউর রহমানকে অ্যাডভাইজরি কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।
জাতিসংঘ মানবাধিকার পরিষদ এক ঘোষণায় বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
উপদেষ্টা কমিটি মানবাধিকার কাউন্সিলের একটি বিশেষজ্ঞ সংস্থা।
মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি কাউন্সিলের অনুরোধে বিভিন্ন ইস্যুতে বিশেষজ্ঞ মতামত ও সুপারিশ প্রদান করে এ কমিটি।
সুফিউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।