1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

আনোয়ারায় ১০ মামলার আসামি গ্রেপ্তার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ১:৩১ পিএম

চট্টগ্রামের আনোয়ারা থেকে আখতার হোসেন (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার রাতে বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর মহলখান বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আখতার হোসেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনি মেম্বারের ছেলে।

সেনাবাহিনী জানায়, আনোয়ারা আর্মি ক্যাম্প ও কর্ণফুলী থানা যৌথভাবে ক্যাপ্টেন কাউসারের নেতৃত্বে অভিযান চালিয়ে আখতারের বাড়ির একটি গোপন কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে। অভিযানে একটি নকল পিস্তল, ১২ পিস ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ৩টি সামরিক গ্রেডের ওয়াকিটকি সেট, ৩টি সামরিক কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিম কার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ ১৮টি দেশীয় অস্ত্র ও নির্যাতনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর দাবি, আখতার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ অপরাধী এবং তার বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আখতার হোসেনকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com