1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
এবার ভাইরাল সেই জামায়াত এমপির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল নারীর সঙ্গে সেই ভাইরাল ভিডিও: জামায়াত এমপি বললেন তাকে ব্ল্যাকমেইল ও চরিত্রহননের চেষ্টা করা হয়েছে টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক সবুজায়নের বার্তা: এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে উখিয়া কলেজে বৃক্ষরোপণ মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর খালি পায়ের শিশু আফিফার আর্তিতে মমতার হাত বাড়ালেন ইউএনও পান্না আক্তার মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

৩০০ আসনে প্রার্থী দেবে তাহেরির দল

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:৩৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই অংশগ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

গিয়াসউদ্দিন তাহেরি বলেন, ‘আহলে সুন্নাত ওয়াল জামায়াত এ দেশের একমাত্র শান্তিপূর্ণ দল। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুভূতিকে এবং শান্তির বার্তাগুলোকে এ দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অঙ্গনে পদার্পণ।

তিনি বলেন, ‘সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামায়াত। এর অনুসারীরা কখনো কারো ওপর জুলুম করে না। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। সব সময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী।

এবার ভোটে আমরা সিদ্ধান্ত নিতে ভুল করব না। দেশের সুন্নি মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব।’
তাহেরি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সুন্নি জোটকে বিজয়ী করার। কারণ এটাই প্রমাণিত, সুন্নিরাই এ দেশে শান্তিপ্রিয়।

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে একতাবদ্ধ হতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com