1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড ছাত্রলীগের কমিটিতে জামায়াত নেতার ছেলের নাম, বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’ রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব রোহিঙ্গাদের ৪৬ কোটি পাউন্ডেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা কঠিন হবে: ইসি মাছউদ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘স্বর্ণের ডিম’

দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১০/২০২৫ ২:২৫ পিএম

দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ অক্টোবর) দুপুরের কুমিল্লা চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নে ফুলমুড়ি গ্রামে জাহাঙ্গীরের পাশে দাঁড়াতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী প্রতিনিধি দলসহ কুমিল্লায় আসেন।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। তিনি জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে আমাকে নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ তারেক রহমানের পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করতে কুমিল্লায় আসেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। এ ছাড়া ‘আমরা বিএনপি পরিবার’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে জাহাঙ্গীরের হাতে আর্থিক সহায়তা তুলে দিই এবং সর্বদা তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করি।

তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রংপুর বেতারে তিন বছরের শিশুর গান শুনে তার পরিবারকে ঢাকা এনে চাকরির ব্যবস্থান করেছিলেন। সেই ছোট শিশুটি হলো সংগীতশিল্পী বেবী নাজনীন। তারা জনগণকে ভালোবাসেন, তৃণমূলের খবর রাখেন। আমরা বিএনপি পরিবার ও বিএনপি সংগঠন দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে থাকব।

এ সময় বক্তব্যে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা।

আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com