1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম অস্ত্রসহ আটকের পর যুবদল নেতা আয়াত উল্লাহ হুমাইনী বহিষ্কার ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ অভিযানের তথ্য ফাঁস করায় সোর্সকে কারাদণ্ড জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবি, ৫ শতাধিক মৃত্যুর শঙ্কা ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী এই আন্দোলনে অনেকে আছে যারা ছাত্রই না, কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/১১/২০২৫ ১২:১৯ পিএম

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিনমজুর নাছির মন্ডলের প্রতিবন্ধী কন্যা নাজনীন খাতুনের চিকিৎসার জন্য তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

নাছির মন্ডলের বাড়ি শৈলকূপার ত্রিবেণী ইউনিয়নের আনন্দনগর গ্রামে। শুক্রবার (১৪ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পরিবারটির সঙ্গে সাক্ষাৎ করেন।

মানবিক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি তারেক রহমানের পক্ষ থেকে নাজনীন খাতুনের পিতার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন এবং পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন পরিবারের খোঁজ-খবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

মানবিক অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার খান পাপ্পুসহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নাজনীন খাতুন বর্তমানে ১৮ বছর বয়সী। ১৩ বছর ধরে অসুস্থ অবস্থায় ঘরে শিকলে বাঁধা ছিল। পরিবার অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারেনি। নাজনীনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। দিনমজুর নাছির মন্ডল ও স্ত্রী বুলবুলি বেগম দুই সন্তান নিয়ে অসহায়ভাবে তাদের সংসার চালাচ্ছেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com