1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা ও প্রটোকল পাচ্ছেন ড. ইউনূস প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেন রাজু, লাশ ফেলে দেন নদীতে সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

উখিয়ায় ঝুলন্ত অবস্থায় মিললো কিশোরীর মরদেহ!

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ১:২২ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় গোলাপশা আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ওই এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে। তিনি রুমখা পালং ইসলামীয়া আলিম মাদ্রাসার ১০ শ্রেণীর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতের কোনো এক সময় গোলাপশা আক্তারের মৃত্যু হয়। বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গিয়ে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নামানো হয়।

এলাকাবাসীর দাবি, প্রেমঘটিত বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। স্থানীয়রা জানান, এর আগে মনির মার্কেট এলাকার মামুনের ছেলের সঙ্গে ওই কিশোরী বাড়ি থেকে চলে গিয়েছিল বলে জানা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে নিয়ে আসেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, “পরিবারের দাবি, গোলাপশা আত্মহত্যা করেছে। ছৈয়দ মিস্ত্রীর দুই স্ত্রী রয়েছে। গোলাপশা ছোট স্ত্রীর মেয়ে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com