1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা: কক্সবাজারে কিশোর গ্রেফতার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ০১/০৫/২০২৬ ১২:৫২ পিএম

কক্সবাজারে চলমান এসএসসি পরীক্ষা-২০২৬কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আত্মসাৎকারী একটি চক্রের অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

শুক্রবার (১ মে) র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার সদরের দরিয়ানগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সালাহউদ্দিন আহমেদ (১৭) নামে এক কিশোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সালাহউদ্দিন একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের সদস্য। সে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত। পরে নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী পরিচয় দিয়ে পরীক্ষার আগের রাতে ভুয়া প্রশ্নপত্র দেওয়ার আশ্বাসে পরীক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করত।

এ উদ্দেশ্যে সে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের নম্বর ব্যবহার করত। টাকা পাওয়ার পরই ভুক্তভোগীদের ব্লক করে দিয়ে প্রতারণা সম্পন্ন করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার সদর উপজেলার সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, এসএসসি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং সাধারণ মানুষকে ডিজিটাল প্রতারণার হাত থেকে রক্ষায় তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com