1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম ভয়াবহ হতে পারে: জামায়াত আমির জামায়াত নেতার দখলে সরকারি খেলার মাঠ, বললেন ‘এখন আমাদের সময়’ উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ পর্যটকের মৃত্যু উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

রাঙ্গুনিয়া সড়ক দূর্ঘটনায় টেকনাফের কলেজ শিক্ষার্থী নিহত

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/১১/২০২৫ ১০:৫২ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী অটোরিক্সার (সিএনজি) সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিন যাত্রী।

নিহত শিক্ষার্থীর আর টি রাশেদ (২৫)। সে কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

পরত্যক্ষদর্শীরা জানায়, নিহত রাশেদসহ চার যাত্রী অটোরিক্সা (সিএনজি) যোগে রাঙ্গুনিয়ার দিকে রাউজানের দিকে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে ট্রাকটি যাওয়ার পথে ছাইরীবাজারের দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ট্রাকটিকে চাপ দেয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিক্সাতে থাকা কলেজ ছাত্র ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকী তিন যাত্রীকেও উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

নিহত রাশেদের বন্ধুরা জানান, রাশেদ রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২২-২৩ সেশনের ছাত্র। আজ কলেজের পরীক্ষায় অংশ নেয়ার জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে সে।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com