1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
উখিয়ায় সংসদ সদস্যের নজরদারি ও এসআরবি-১৫’র অভিযানে অপহৃত সিফাত উদ্ধার, অপহরণকারী আটক হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত লাশ উদ্ধার জামায়াত-শিবির ও এনসিপিতে প্রতিমন্ত্রী নুরের মতো তেজস্বী নেতা নেই: রাশেদ খাঁন যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূস, সম্মান জানালেন ৪০০ অতিথি তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের উখিয়ায় ক্রিকেটার বাছাই করবে বিসিবি এমপি শাহজাহান চৌধুরীসহ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি

এমপি প্রার্থীকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলেন টেকনাফের ইসলামী আন্দোলন নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২০/০১/২০২৬ ৯:৪৭ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বেগম খালেদা জিয়া স্মরণে উপজেলার হ্নীলায় স্থানীয় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফুল দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের নতুন দলে যোগ দেন। সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

যোগদান প্রসঙ্গে আবু বক্কর ছিদ্দিক জানান, বিএনপি ও বেগম খালেদা জিয়ার আর্দশ আমাকে অনুপ্রাণিত করেছে তাই নিজেকে এই দলে যুক্ত করেছি। নির্বাচনেও শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে সর্বাত্মক কাজ করে যাব।

স্থানীয় বিএনপি নেতা মোক্তার আহমদ বলেন, তিনি আমাদের দলে এসেছেন আমরা তাকে স্বাগত জানাই। বিএনপি গণমানুষের দল, আগামী নির্বাচনে জনগণ আমাদের প্রার্থীকে জয়ী করে সংসদে পাঠাবে।

প্রসঙ্গত, আবু বক্কর ছিদ্দিকের সদ্য সাবেক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ১২ ফেব্রুয়ারির প্রথমে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে অংশ নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে এককভাবে নির্বাচন করার ঘোষণা দেয়।

সূত্র: উখিয়া নিউজ

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com