1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় উখিয়ায় তরুণীর মৃত্যু রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা

চট্টগ্রামে ২৫ এপ্রিল বসছে জব্বারের বলীখেলার ১১৭তম আসর

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৬/০৪/২০২৬ ৯:৪৪ পিএম

আগামী ১২ বৈশাখ (২৫ এপ্রিল) চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বার স্মৃতি বলী খেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই উপলক্ষে দেশের সর্ববৃহৎ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার)। এই উৎসবকে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের মেলা ও বলী খেলাকে ঘিরে মেট্রোপলিটন পুলিশ ও র‍্যাবের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ার স্থাপন, ফুট পেট্রোল ডিউটি, রুফটপ ডিউটি এবং সিসিটিভি নজরদারি। এছাড়া নিরাপত্তার জন্য ডগ স্কোয়াড (কে-নাইন), সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম এবং বিশেষ রিজার্ভ পুলিশ মোতায়েন করা হবে। মেলার সময় কোনো ধরনের চাঁদাবাজি, ছিনতাই, অশ্লীল গান-নৃত্য এবং জুয়ার আসর সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

জনদুর্ভোগ কমাতে সিএমপি সদর দপ্তর থেকে জেলা পরিষদ মার্কেট হয়ে সিনেমা প্যালেস এবং কোতোয়ালী থানা সড়ক পর্যন্ত এলাকা যান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এই সড়কগুলোতে কোনো মেলা বসানো যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মেলার এলাকায় ড্রোন ওড়াতে হলে সিএমপির পূর্বানুমতি নিতে হবে। জরুরি স্বাস্থ্যসেবার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে মেডিকেল টিম এবং অগ্নিনির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের গাড়ি লালদিঘী মাঠে প্রস্তুত থাকবে।

আগামী ২৬ এপ্রিল (রোববার) থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং মেলার পার্শ্ববর্তী মুসলিম হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র থাকায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ২৬ এপ্রিল ভোরেই মেলা শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এবারের বলী খেলার প্রধান স্পন্সর হিসেবে রয়েছে মোবাইল অপারেটর বাংলালিংক।

সমন্বয় সভায় সিএমপির শীর্ষ কর্মকর্তাবৃন্দ ছাড়াও আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল এবং র‍্যাব, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com