1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ: সংসদে প্রধানমন্ত্রী টেকনাফে মালিকবিহীন ১৪ কেজি আইস জব্দ, ইয়াবাসহ আটক ১ উখিয়ায় দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে দলীয় কর্মসূচিতে ব্যস্ত, কলেজে অনিয়মিত শিক্ষক জামায়াত নেতা হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ পুলিশ দেখে ইয়াবা ফেলে পালাল কারবারি, উখিয়ায় উদ্ধার ২ লাখ ইয়াবা ৬ মাসে সরকারের বিরুদ্ধে অপতথ্য প্রচার হয়েছে ৪৬৪টি : জাহেদ উর রহমান প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া

আত্মগোপনে থেকে ঝটিকা মিছিল ও অপহরণের নাটক সাজিয়ে ভিডিও আপলোড করতেন আ. লীগ নেতা

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ১৮/০৯/২০২৫ ১০:১৬ এএম

জামালপুরের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা জামালপুর থেকে ঢাকা গিয়ে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করতেন। এছাড়াও ছাত্রলীগ নেতা নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট এলাকা থেকে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জামালপুর শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী (২১) ও জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং পৌর আওয়ামী লীগের ৬ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. জামাল পাশা (৪৩)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সম্প্রতি ঢাকায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করতেন। এছাড়াও গত ৩ আগস্ট ছাত্রলীগ নেতা শাহেদ আলী নিজের চোখ বেঁধে অপহরণের নাটক সাজিয়ে ফেসবুকে ভিডিও প্রচার করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর রাতে ডিবি পুলিশের একটি বিশেষ দল রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে শাহেদ আলীকে এবং ফার্মগেট থেকে জামাল পাশাকে গ্রেপ্তার করে। তাদেরকে জামালপুর সদর থানার নাশকতার মামলায় আদালতে পাঠানো হবে।’

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com