1. admin@shimantoshohor.com : সীমান্ত শহর : - shohor
  2. shimantoshohor@gmail.com : সীমান্ত শহর : Shimanto Shohor
শিরোনামঃ
টেকনাফে বিদেশী রাইফেল ও ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন কালে ওড়না ও চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন ৮ সেপ্টেম্বর, তফসিল ঘোষণা আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব

নিখোঁজ হওয়ার চারদিন পরে শিশুর মরদেহ উদ্ধার

✍️ সীমান্ত শহর

প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৩:৩৯ পিএম

বান্দরবানের লামায় নিখোঁজ হওয়ার চারদিন পর সড়কের পাশের ঝোঁপ থেকে আশরাফুল ইসলাম (১৮ মাস) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৭ আগষ্ট) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির পাগলির আগা সড়কের পাশের ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশরাফুল ইসলাম (১৮ মাস) ওই এলাকার মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগষ্ট) দুপুরে শিশু আশরাফুল ইসলাম বাড়ির আঙ্গীনায় খেলছিল। তার মা বাড়ির কাজ শেষ করে ছেলেকে আঙ্গিনায় দেখতে না পেয়ে প্রতিবেশীরাসহ কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে আজ বিকেলে সড়কের পাশে ঝোঁপের ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দিলে আজ বিকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লামা থানা পুলিশ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তোফাজ্জল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© 2025 Shimanto Shohor
Site Customized By NewsTech.Com